ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৯:২৫:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৭ ঘণ্টার সফরে ভারতে পৌঁছালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বিমান দিল্লিতে অবতরণ করে, যেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
 

বিমান থেকে নামার পর মোদি ও পুতিন একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। পরে একই গাড়িতে করে তারা বিমানবন্দর ত্যাগ করেন। আগাম প্রস্তুতি অনুযায়ী, এ সফরের প্রথম দিনেই দুই নেতার মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন পুতিন; তারই প্রতিক্রিয়ায় এবার দিল্লিতে পুতিনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেন মোদি।
 

সফরের দ্বিতীয় দিনে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে অভ্যর্থনা জানানো হবে। হায়দরাবাদ হাউসে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি, আর সকালেই রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তার।
 

এই সফরের অংশ হিসেবে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন পুতিন। একই দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। শুক্রবার রাতের দিকে সফর শেষ করে ভারত ত্যাগ করবেন তিনি বলে সরকারি সূত্র জানিয়েছে।
 

এনডিটিভি আরও জানায়, পুতিনের সঙ্গে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল ভারত এসেছে। রাশিয়া–ভারত দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হওয়ায় বাণিজ্য ঘাটতি কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে রুশ প্রতিনিধিদের।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।