ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিট মুনাফা না হলে বন্ধ উৎসাহ বোনাস: কঠোর শর্ত দিল বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১১:১৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১১:১৮:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
নিট মুনাফা না হলে বন্ধ উৎসাহ বোনাস: কঠোর শর্ত দিল বাংলাদেশ ব্যাংক সংগৃহীত

নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে না পারলে বেসরকারি ব্যাংকগুলো আর কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে না—বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন নির্দেশনার পর এমনটাই জানা গেছে। ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক স্থিতি নিশ্চিত করতে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে, যা অনেক প্রতিষ্ঠানের বোনাস প্রদানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
 

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের আয়-ব্যয়ের প্রকৃত হিসাব অনুযায়ী নিট মুনাফা অর্জিত না হলে কোনোভাবেই প্রণোদনা বোনাস দেওয়া যাবে না। পুঞ্জীভূত মুনাফা থেকে বোনাস বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রেগুলেটরি মূলধন কিংবা নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া বিলম্বিত ছাড় সুবিধা থাকলে তাও বোনাস প্রদানে প্রতিবন্ধক হিসেবে গণ্য হবে।
 

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু ব্যাংক প্রকৃত আর্থিক অবস্থার চেয়ে বেশি মুনাফা দেখিয়ে কর্মীদের বোনাস প্রদান করে থাকে। আর্থিক সুশাসন বজায় রাখতে এবং ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি এবং ব্যাংকিং সূচকে ইতিবাচক উন্নতি না থাকলে বোনাস প্রদানের অনুমতি মিলবে না।
 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে ২০২৫ সালের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইনসেনটিভ বোনাস নির্দেশিকা’ অনুসরণ বাধ্যতামূলক থাকবে।
 

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, পূর্বে যেসব ব্যাংক বছর শেষে বিভিন্ন ছাড় সুবিধার মাধ্যমে মুনাফা দেখিয়ে বোনাস বিতরণ করত, নতুন নিয়মে সেসব প্রতিষ্ঠানে বোনাস বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র প্রকৃত মুনাফায় সফল, আর্থিকভাবে সুস্থ ব্যাংকগুলোই তাঁদের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়ার যোগ্যতা বজায় রাখতে পারবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।