ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:৩৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:৩৫:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
পাঞ্জাব প্রাদেশিক পরিষদে ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাস

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক আইনসভা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করার একটি প্রস্তাব গৃহীত করেছে। পাকিস্তানি দৈনিক ডন-এর প্রতিবেদনে জানানো হয়, সেনাবিরোধী বক্তব্য ছড়ানোর অভিযোগে সেনা কর্মকর্তার প্রকাশ্য সমালোচনার কয়েকদিন পরেই এই সিদ্ধান্ত নেয় প্রাদেশিক পরিষদ।
 

প্রস্তাবটিতে পিটিআই ও ইমরান খানকে “রাষ্ট্রবিরোধী” হিসেবে আখ্যা দেওয়া হয় এবং দাবি করা হয়, দলটি “শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করছে” এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে সম্পৃক্ত। এতে উল্লেখ করা হয়, পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ভারতের মতো বৃহৎ প্রতিবেশী দেশের মোকাবিলায় বহু বছর ধরে কার্যকর প্রমাণিত হয়েছে।
 

আলোচনায় আরও বলা হয়, যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া উচিত এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
 

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি সংবাদমাধ্যমকে জানান, পিটিআই যদি তাদের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে পরিবর্তন না আনে, তবে সরকার দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ বা গভর্নরের শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে।
 

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের শুরুতে পাকিস্তানের তৎকালীন কেন্দ্রীয় সরকারও পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয় এবং ইমরান খান, তৎকালীন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ও জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আবেদন করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।