ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
ভেনেজুয়েলা উপকূলে বিশাল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের দাবি ছবি সংগৃহীত

ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাহাজটির পরিচয়, এর যাত্রাপথ বা এতে জ্বালানি বহন করা হচ্ছিল কি না—এসব বিষয়ে প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।

ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বলেন, “আমরা মাত্রই ভেনেজুয়েলা উপকূলে একটি খুব বড় ট্যাংকার জব্দ করেছি। এটি আমাদের জব্দ করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়।” তিনি আরও ইঙ্গিত দেন, ট্যাংকার জব্দের বাইরে আরও কিছু অভিযান চলছে, তবে সেসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রাখবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক মাধ্যম এক্স–এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ও কোস্টগার্ডের সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলা ও ইরানের তেল বহনকারী একটি ট্যাংকার আটক করা হয়েছে। বন্ডি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—দুটি হেলিকপ্টার জাহাজটির কাছে পৌঁছায় এবং সেনারা রশি বেয়ে ট্যাংকারে অবতরণ করছেন।

ভেনেজুয়েলা ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বর্তমান নিষেধাজ্ঞা কার্যকর থাকায় এসব দেশের জ্বালানি পরিবহনে যুক্ত জাহাজগুলোকে কঠোর নজরদারির আওতায় রাখা হচ্ছে। ট্যাংকারটি কোন দেশ থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল, তা নিয়ে আনুষ্ঠানিক স্পষ্টতা এখনও আসেনি।

সূত্র: আলজাজিরা, রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।