ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

অন্ধ্রপ্রদেশে পাহাড়ি সড়কে বাস খাদে, নিহত ৯ যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:০৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:০৬:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
অন্ধ্রপ্রদেশে পাহাড়ি সড়কে বাস খাদে, নিহত ৯ যাত্রী সংগৃহীত ছবি
 

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত ও বহু যাত্রী আহত হয়েছেন। পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথের একটি তীক্ষ্ণ বাঁকে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে বাসটিতে থাকা ৩৫ জন যাত্রী, দুজন চালক ও একজন সহকারীর মধ্যে নয়জন ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জেলা কালেক্টরের তথ্য অনুযায়ী, অন্তত সাতজনকে গুরুতর আহত অবস্থায় ১৫ কিলোমিটার দূরের সিএইচসি চিন্তুরে ভর্তি করা হয়েছে; অবস্থা স্থিতিশীল হলে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
 

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফেঁসে থাকা যাত্রীদের বের করে হাসপাতালে পাঠায় এবং গিরিখাত ঘিরে তল্লাশি চালায় যাতে কেউ নিখোঁজ না থাকে। দুর্গম পাহাড়ি অঞ্চলে হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লাগলেও ভোর থেকে টানা তৎপরতা চালিয়ে লাশ ও আহতদের বের করে আনতে সক্ষম হয় দলগুলো।
 

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন প্রতি ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও শোক বার্তায় দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং সংশ্লিষ্ট সব দফতরকে সমন্বিতভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।