ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক: গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়েছে—স্বাস্থ্যের ডিজি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:৪৬:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক: গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়েছে—স্বাস্থ্যের ডিজি ছবি সংগৃহীত

ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। তিনি জানান, গুলি কানের ডান পাশ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, ফলে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিজি এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচারের পর পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর গ্লাসগো কোমা স্কোর (GCS) ছিল সর্বনিম্ন পর্যায়ে—৩, যা ৩ থেকে ১৫ স্কেলের সবচেয়ে সংকটজনক অবস্থা।

ডিজি আবু জাফর বলেন, বুলেট ইনজুরিতে সাধারণত প্রবেশমুখ ছোট হলেও বের হওয়ার স্থানে বড় ক্ষত তৈরি হয়, হাদির ক্ষেত্রেও তাই হয়েছে। গুলিতে মস্তিষ্কের ভেতর মারাত্মক আঘাত লাগে এবং দ্রুত ফুলে যায়, যা চাপ বাড়িয়ে প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। এ কারণে নিউরোসার্জনদের দল—ডা. জাহিদ রায়হান ও তাঁর টিম—মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণে রাখতে খুলির বড় একটি অংশ খুলে দেন।

তিনি আরও জানান, নাক ও গলা দিয়ে রক্তক্ষরণের সমস্যা থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসকরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সরকারের সিদ্ধান্ত ছিল তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করার, তবে পরিবারের অনুরোধে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।