ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নির্বাচনী তফসিলের পরপরই প্রার্থী গুলিবিদ্ধ হওয়া ‘অশনিসংকেত’: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:৫৫:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
নির্বাচনী তফসিলের পরপরই প্রার্থী গুলিবিদ্ধ হওয়া ‘অশনিসংকেত’: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনাকে ‘অশনিসংকেত’ হিসেবে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে শরিফ ওসমান হাদির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন—**“বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন”—**এ দোয়া সবাইকে করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। তাঁর দাবি, যত দ্রুত সম্ভব হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা আশঙ্কাজনক এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি এখনও তাঁর মাথার ভেতর রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।