ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শহীদ শরিফ ওসমান হাদির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১২:১৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১২:১৬:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
শহীদ শরিফ ওসমান হাদির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে আগামী শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে এই হৃদয়বিদারক সংবাদটি নিশ্চিত করেছেন।
 
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এই অকুতোভয় সেনানীকে 'অমর সৈনিক' হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অপূরণীয় ক্ষতি। ভাষণে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের পূর্ণ দায়িত্ব গ্রহণের অঙ্গীকার করেন অধ্যাপক ইউনূস। রাষ্ট্রীয় শোক পালনকালে শনিবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
 
শরিফ ওসমান হাদির চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুর সরকারের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, যিনি নিজে একজন চিকিৎসক হিসেবে হাদির চিকিৎসার নিয়মিত তদারকি করেছেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর চালানো নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
 
শহীদ হাদিকে প্রতিবাদের 'আইকন' হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি বিপ্লবীদের কণ্ঠ স্তব্ধ করতেই এই তরুণ নেতার ওপর হামলা চালিয়েছিল। কিন্তু রক্তপাত বা ভয় দেখিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ থামানো যাবে না। হাদির স্বপ্ন ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। তাঁর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন পুরো জাতির ওপর ন্যস্ত। এই শোকাবহ সময়ে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি কোনো ধরনের গুজব বা হঠকারী সিদ্ধান্তে কান না দেওয়ার অনুরোধ করেন। ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে পরাজিত করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদ হাদির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।