দুবাইয়ে বৃষ্টির দিনে বুর্জ খলিফায় বজ্রপাত, ভাইরাল হলো ক্রাউন প্রিন্সের ভিডিও
- আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
বুর্জ খলিফার বজ্রপাতের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
দুবাইয়ে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বজ্রপাতের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম নিজেই শেয়ার করেন, যা দ্রুতই ভাইরাল হয়।
স্থানীয় সময় গতকাল থেকে দুবাইয়ে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে, সেই সময়েই বজ্রপাতটি ভবনটির চূড়ায় আঘাত হানে। তবে বুর্জ খলিফার কোনো ধরনের ক্ষতি হয়নি, কারণ ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে যে এটি বজ্রপাত প্রতিরোধ ও নিরাপদে ধারণ করতে সক্ষম।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে ক্রাউন প্রিন্স দুবাইবাসীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জানান, সামনে আরও বৃষ্টিবহুল দিন আসতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে অনেকে এই বজ্রপাতের ভিডিও ও স্থিরচিত্র নিজেদের একাউন্টে শেয়ার করায় তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
আমিরাতের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাই ও আশপাশের এলাকায় এ ধরনের বৃষ্টি ও অস্থিতিশীল আবহাওয়া সৃষ্টি হয়েছে, যা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।
বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন; ১৬৩ তলা এই টাওয়ারটির উচ্চতা প্রায় ২ হাজার ৭১৭ ফুট, যা এ ধরনের প্রাকৃতিক বৈদ্যুতিক ঝুঁকি মাথায় রেখে বিশেষ প্রকৌশল নকশায় নির্মাণ করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।