ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভের ঘোষণা এনসিপির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৪:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৪:০২:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটরে বিক্ষোভের ঘোষণা এনসিপির সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরিস্থিতি বিবেচনায় দলটি বিকেল ৪টায় বাংলামোটরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
 

শুক্রবার দুপুর ২টা ৩৩ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে জুমার নামাজের পূর্বে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কর্মসূচি সংক্রান্ত তথ্য শেয়ার করেন।
 

বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। দলটির দাবি, কিছু গোষ্ঠী সহিংসতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে পারে, যা গণআন্দোলনের পরিবেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার আশঙ্কা তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং জনসাধারণের ক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানানো হয়।
 

এনসিপি আরও জানায়, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পর শাহবাগে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে, যেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে।
 

বিজ্ঞপ্তিতে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।