ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা–অগ্নিসংযোগ, গণমাধ্যমে চরম আতঙ্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:২৪:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা–অগ্নিসংযোগ, গণমাধ্যমে চরম আতঙ্ক ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের গণমাধ্যম অঙ্গনে গভীর আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এই সহিংসতায় ভবন দুটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। ঘটনার সময় ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরও হেনস্তার শিকার হন।

হামলার পরদিন সকাল থেকেই ক্ষতিগ্রস্ত দুই গণমাধ্যম কার্যালয়ের সামনে ভিড় করেন উৎসুক মানুষ। অগ্নিসংযোগের সময় ভবনের ভেতরে অবরুদ্ধ থাকা কর্মীরা সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন; কেউ কেউ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. ইবনে মিজান বলেন, এখনো সংশ্লিষ্ট গণমাধ্যমের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক লুটপাটও হয়েছে।

হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে প্রথম আলোর কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। ‘প্রথম আলোর ওপর আক্রমণের প্রতিবাদ’ লেখা ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেন সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রথম আলো কর্তৃপক্ষের দাবি, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, যা স্বাধীন সংবাদমাধ্যমের জন্য একটি অশনিসংকেত।

মানববন্ধন চলাকালে কয়েকজন ব্যক্তি হট্টগোল শুরু করলে পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ ঘটনার পাশাপাশি গণমাধ্যম দুটিতে হামলার ঘটনায় জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, ক্র্যাব, সিপিজে, নোয়াব, সম্পাদক পরিষদসহ দেশি-বিদেশি বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দল তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

নাগরিক সমাজও এই হামলাকে পরিকল্পিত সহিংসতা হিসেবে দেখছে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে নাগরিক সমাবেশে বক্তারা বলেন, এটি শুধু গণমাধ্যমের ওপর নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার ওপর আঘাত। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সম্পাদক পরিষদ ও নোয়াব এক যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনা গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের ব্যর্থতার প্রতিফলন। তারা নূরুল কবীরকে হেনস্তার ঘটনারও নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিলেও সম্পাদক পরিষদ ও নোয়াবের মতে, শুধু আশ্বাস নয়—দ্রুত কার্যকর ব্যবস্থা ও জবাবদিহিই এখন জরুরি।

 

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।