ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় হামলা: তীব্র শীতে বিদ্যুৎহীন লাখো মানুষ, ৩ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১২:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১২:৪০:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় হামলা: তীব্র শীতে বিদ্যুৎহীন লাখো মানুষ, ৩ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ক্রিসমাসের প্রাক্কালে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্তত ১৩টি অঞ্চলে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ বছর বয়সী এক শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে, যার ফলে তীব্র শীতের মধ্যে দেশটির বিশাল এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হামলার ভয়াবহতা তুলে ধরে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানান, রাশিয়া এই অভিযানে প্রায় ৬৩৫টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অত্যাধুনিক হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্রও ছিল। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করলেও, বেশ কিছু ক্ষেপণাস্ত্র জ্বালানি স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি কেন্দ্রগুলোকেই লক্ষ্যবস্তু করেছে। এছাড়া এদিন তারা দেনিপ্রোপেট্রোভস্ক ও খারকিভ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে।
 
এই হামলার ঠিক একদিন আগে, সোমবার (২২ ডিসেম্বর) মস্কোতে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। রাশিয়ার তদন্ত সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। মস্কোর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইউক্রেনে এই বিশাল পরিসরের সামরিক অভিযান শুরু হলো। ইউক্রেনীয় সরকারের দাবি, যুদ্ধের অবসান নিয়ে যখন বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, ঠিক তখনই রাশিয়া এমন হামলা চালিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
 
বর্তমানে ইউক্রেনের একাধিক অঞ্চলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে। এমন কঠিন পরিস্থিতিতে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও মেরামত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ক্রিসমাসের ঠিক আগে রাশিয়ার এই ধারাবাহিক হামলা ইউক্রেনের সাধারণ মানুষের ওপর মানসিক চাপ সৃষ্টির পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
 
(সূত্র: সিবিএস নিউজ, আল জাজিরা ও রয়টার্স)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।