ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৫১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৫১:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
রেকর্ড গড়ার পর কমল স্বর্ণের দাম

ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মূল্যবান এই ধাতুর দাম আবারও ৪ হাজার ৫০০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে রুপা ও প্ল্যাটিনামের দাম।
 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি প্রায় ২ শতাংশ কমে ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলার স্পর্শ করেছিল।
 

এদিকে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দাম আউন্সপ্রতি ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু দুর্বল অর্থনৈতিক তথ্য এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের নরম অবস্থানের কারণে ডিসেম্বরেই সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণের দাম স্বল্পমেয়াদে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
 

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, “রেকর্ড দামের পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।”
 

এর আগে চলতি বছরের ২০ অক্টোবর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। এতে বছরজুড়ে স্বর্ণের দাম ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের দাম নিম্নমুখী হতে শুরু করে।
 

অন্যদিকে, রেকর্ড দরের পর স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৭১ দশমিক ৯৪ ডলারে লেনদেন হচ্ছে। সেশনের শুরুতে রুপার দাম সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করেছিল।
 

শিল্প খাতে চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে। যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।
 

বিশ্লেষকদের ধারণা, বছরের শেষ নাগাদ রুপার দাম আউন্সপ্রতি ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে।
 

এদিকে প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ২২০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। এর আগে এই ধাতুর দাম রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছিল। পাশাপাশি প্যালাডিয়ামের দামও প্রায় ৯ শতাংশ কমে ১ হাজার ৬৮৩ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।