ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি: মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০১:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০১:২৫:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি: মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজি থেকে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় ২০২৬ সাল বরণ উদযাপনের সময় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলাকালীন সব ধরনের আতশবাজি ও উৎসব নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করায় এই জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টা বাজার আগে থেকেই মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির নির্দেশনা তোয়াক্কা না করে আতশবাজি ও ফানুস ওড়ানো শুরু হয়। এরই এক পর্যায়ে মিরপুর-৭ নম্বরের একটি বহুতল ভবনের একাংশে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনের ওপরের দিকে দাউদাউ করে আগুন জ্বলছে এবং আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে।
 
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে ফানুস ওড়ানো, আতশবাজি, ডিজে পার্টি এবং সব ধরনের পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি উচ্চশব্দে হর্ন বাজানো বা জনস্বাস্থ্যের বিঘ্ন ঘটে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই বিধিনিষেধের তোয়াক্কা না করেই এক শ্রেণির মানুষ উন্মাদনায় মেতে উঠলে শেষ পর্যন্ত তা বড় দুর্ঘটনায় রূপ নেয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।