ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তাইওয়ান একীভূত করা অনিবার্য: নববর্ষের ভাষণে শি জিনপিংয়ের কড়া হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:২৭:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
তাইওয়ান একীভূত করা অনিবার্য: নববর্ষের ভাষণে শি জিনপিংয়ের কড়া হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রক্রিয়াকে ‘অনিবার্য’ হিসেবে ঘোষণা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৩১ ডিসেম্বর) খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি স্পষ্টভাবে জানান, চীনের পুনর্মিলন কেউ ঠেকাতে পারবে না। দ্বীপদেশ তাইওয়ানকে ঘিরে বেইজিংয়ের দুই দিনব্যাপী বিশাল সামরিক মহড়া শেষ হওয়ার মাত্র একদিন পরই শি জিনপিংয়ের এই সরাসরি হুঙ্কার বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। বেইজিং দীর্ঘকাল ধরেই স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে তা নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।
 
প্রেসিডেন্ট শি’র এই ভাষণের আগে গত সোম ও মঙ্গলবার তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে এক বিশাল সামরিক মহড়া চালায় চীনা সেনাবাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই মহড়ায় চীন অন্তত ২০০টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। মহড়া চলাকালে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার কয়েকটি দ্বীপটির উপকূলের অত্যন্ত কাছাকাছি আঘাত হানে। মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হলেও বর্তমানে চীনের অন্তত ২৫টি নৌজাহাজ ও কোস্টগার্ডের ভেসেল দ্বীপটির চারপাশে টহল দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদনের পাল্টা জবাব হিসেবেই চীন এই রণপ্রস্তুতি দেখিয়েছে।
 
এদিকে চীনা প্রেসিডেন্টের এই আধিপত্যবাদী অবস্থানের কড়া জবাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তিনি তার নববর্ষের ভাষণে চীনের ‘উচ্চাকাঙ্ক্ষা’ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছেন। অন্যদিকে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানা তাকাইচি তাইওয়ান ইস্যুতে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ায় এশিয়ায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতাকে ‘অ্যাক্সিস অব আপহিবল’ বা ‘উত্থানের অক্ষ’ হিসেবে আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

(সূত্র: আল জাজিরা ও দ্য গার্ডিয়ান)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।