ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শেরপুরে আসন্ন নির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০১:০৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০১:০৩:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
শেরপুরে আসন্ন নির্বাচনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল ছবি: সংগৃহীত

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের পত্র বৈধ ঘোষণা করা হয়েছে, একজনের স্থগিত এবং পাঁচজনের বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এই ঘোষণা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনিগন্ধায় দেওয়া হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রার্থীরা অন্তর্ভুক্ত।
 

শেরপুর-১ (আসন ১৪৩)-এ বিএনপি-মনোনীত ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতের রাশেদুল ইসলাম রাশেদ, স্বতন্ত্র শফিকুল ইসলাম মাসুদ এবং এনসিপির মো. লিখন মিয়ার মনোনয়ন বৈধ। শেরপুর-২ (আসন ১৪৪)-এ জামায়াতের মু. গোলাম কিবরিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল কায়েসের পত্র বৈধ ঘোষিত। শেরপুর-৩ (আসন ১৪৫)-এ বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মু. নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র আমিনুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিনের মনোনয়নও বৈধ।
 

অন্যদিকে, শেরপুর-১ আসনে জাতীয়পার্টি (জেএম কাদের)-এর মাহমুদুল হক মনি, স্বতন্ত্র ইলিয়াস উদ্দিন এবং খেলাফত মজলিসের মো. সফিকুল ইসলামের পত্র ঋণ খেলাপি ও অন্যান্য কারণে বাতিল। শেরপুর-২-তে বিএনপির ফাহিম চৌধুরীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের জন্য স্থগিত, এবং ইলিয়াস খানের দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়নের অভাবে বাতিল। জাতীয়পার্টির রফিকুল ইসলাম বেলালের পত্রও ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে। শেরপুর-৩ আসনে কোনো মনোনয়ন বাতিল বা স্থগিত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।