ট্রাম্পের ঘোষণা: ‘আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই’
- আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:২৬:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:২৬:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮১ বার পঠিত
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই এবং নিজস্ব নৈতিকতাই বিশ্বব্যাপী নীতি নির্ধারণে যথেষ্ট। ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই বক্তব্য এসেছে, যেখানে তিনি দেশটির উপর নিয়ন্ত্রণের সময়সীমা ‘এক বছরেরও বেশি’ বলে ইঙ্গিত দিয়েছেন এবং সময়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেছেন।
ট্রাম্পের এই অবস্থান দক্ষিণ আমেরিকায় ত্রাস সৃষ্টি করেছে, বিশেষ করে গত শনিবার ভোরে কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি নির্ভর করে সংজ্ঞার ওপর এবং তিনি মানুষকে আঘাত করতে চান না, কিন্তু নিজ নৈতিকতা অনুসরণ করবেন।
সমালোচকরা এই বক্তব্যকে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করছেন, যা অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ করে। ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা পর্যন্ত উত্তেজনা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।