ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১২:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১২:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ ছবি: সংগৃহীত
বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত চারজন প্রেস কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবিলম্বে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। এসব মিশনে ইতোমধ্যে নতুন কর্মকর্তা নিয়োগ এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ (জিও) জারি হওয়ায় বিদায়ী কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অব্যাহতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তাদের আবশ্যিকভাবে দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন করতে হবে।
 
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৭ মার্চ এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে ১৩ এপ্রিল সেই প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে নতুন কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হওয়ায় আগের কর্মকর্তাদের দেশে ফেরার প্রক্রিয়া চূড়ান্ত করা হলো। পরবর্তী পদায়নের লক্ষ্যে তাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।