ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৪১:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের সংগৃহীত

কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার ৬০ হাজার চালককে প্রশিক্ষণের আওতায় আনতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে নতুন চালকদের পাশাপাশি বিদ্যমান চালকদের উন্নত দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের জন্য আরও উপযোগী হয়ে উঠতে পারেন।
 

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুমোদিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৩০ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।
 

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশলের অংশ হিসেবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ এবং ২০ হাজার বিদ্যমান চালককে উন্নত দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের ভারী যান ও যন্ত্রপাতি পরিচালনায় দক্ষ করে তোলা হবে, যা বিদেশের শ্রমবাজারে তুলনামূলক বেশি চাহিদাসম্পন্ন।
 

তিনি আরও বলেন, বর্তমানে অনেক চালক হালকা যান পরিচালনায় অভিজ্ঞ হলেও বিদেশে এসব দক্ষতার চাহিদা সীমিত। এ কারণে ক্রেন, এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ও হেভি ভেহিকেল চালনার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে উচ্চ বেতনের কাজের সুযোগ পান।
 

এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রশিক্ষণ, সনদ প্রদান ও ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে।
 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রকল্পের আওতায় নতুন চালকদের চার মাসে মোট ৮০ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান ২০ হাজার চালক পাঁচ দিনের উন্নত প্রশিক্ষণ পাবেন।
 

এ ছাড়া সব মিলিয়ে ৬০ হাজার চালকের চোখ পরীক্ষা করা হবে এবং এর মধ্যে ২০ হাজার চালককে প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহ করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের এপ্রিলে অনুমোদিত হয় এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারিত।
 

অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এই কর্মসূচির সঙ্গে কোনো নির্বাচন সংশ্লিষ্টতা নেই। এটি দেশের দীর্ঘমেয়াদি কর্মসংস্থান পরিকল্পনার অংশ, যা সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।