ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে তুরস্ক, চলছে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৪:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে তুরস্ক, চলছে আলোচনা ছবি সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে গঠিত প্রতিরক্ষা জোটে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি নিয়ে বৈঠক ও আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তি হয়নি।
 

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে হাকান ফিদান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পারস্পরিক আস্থা অত্যন্ত জরুরি। তার ভাষায়, ‘যদি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিশ্বাস থাকে, তবে আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব। আমাদের দৃষ্টিভঙ্গি হলো—নিরাপত্তা ইস্যুতে একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে সব আঞ্চলিক দেশ একসঙ্গে কাজ করতে পারবে।’
 

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বিস্তৃত কাঠামো তৈরি করা, যা বৃহত্তর সহযোগিতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।
 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান–সৌদি ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’ (এসডিএমএ)-এ যোগ দেওয়ার বিষয়ে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর থেকে সৌদি ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে আঙ্কারা।
 

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে এবং যৌথ প্রতিরোধ গড়ে তোলার বিষয়টি এতে অন্তর্ভুক্ত রয়েছে।
 

বিশ্লেষকদের মতে, এই জোটের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও বিশাল সামরিক বাহিনী, সৌদি আরবের আর্থিক শক্তি এবং তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্প ও যুদ্ধ অভিজ্ঞতা একত্রিত হলে এটি একটি শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে।
 

আঙ্কারা-ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক টিইপিএভি-এর কৌশলবিদ নিহাত আলী ওজকান বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে তুরস্ক এই জোটকে বিকল্প নিরাপত্তা কাঠামো হিসেবেও বিবেচনা করছে।
 

তবে এ বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।