হাদি হত্যার বিচার : পুলিশের বর্বরতা দেখল বাংলাদেশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১১:৩৬:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১১:৩৭:০১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৩ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
হাদি হত্যার বিচারের জন্য রাজপথে ছিলেন বিচারপ্রার্থীরা। হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে চলমান কর্মসূচিতে অংশ নেওয়া মানুষ শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলেও তাদের ওপর বাধা ও হামলা চালানো হয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশের আচরণ হয়ে উঠে কঠোর, আক্রমণাত্মক, দমনমূলক, যা জনমনে ক্ষোভ তৈরি করেছে।
হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে এর আগেও ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হয়েছে। তবে সর্বশেষ কর্মসূচিতে পুলিশের হামলায় আহত হন বেশ অনেকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিচার চাওয়ার মতো ন্যায্য দাবির বিপরীতে পুলিশের এই আচরণ দেশবাসীকে আবারও কঠোর বাস্তবতার মুখোমুখি করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।