ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: অন্তত ৫০ গ্রামবাসী নিহত, নারী-শিশুসহ বহু অপহরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:১০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:১০:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: অন্তত ৫০ গ্রামবাসী নিহত, নারী-শিশুসহ বহু অপহরণ ছবি সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৫০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। তুঙ্গান দুতসে গ্রামে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া এই তাণ্ডব চলে শুক্রবার সকাল পর্যন্ত। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বহু নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। মোটরসাইকেলে করে আসা কয়েকশ সশস্ত্র দুর্বৃত্ত গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

​জামফারার বুক্কুয়ুম সাউথ এলাকার আইনপ্রণেতা হামিসু এ ফারু রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারীরা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপহৃতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি; স্থানীয় প্রশাসন নিখোঁজদের তালিকা তৈরির কাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, হামলার একদিন আগে প্রায় দেড়শ মোটরসাইকেলের একটি বহর এলাকায় দেখা গিয়েছিল এবং এ বিষয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

​ভুক্তভোগী বাসিন্দা আবদুল্লাহি সানি জানান, গ্রামবাসী সারা রাত আতঙ্কে কাটিয়েছেন এবং অনেকেই স্বজন হারিয়ে যন্ত্রণার মধ্যে রয়েছেন। এই হামলায় সানির নিজের পরিবারেরই তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়ার এই অঞ্চলে দীর্ঘ দিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলো মুক্তিপণ আদায় এবং লুটতরাজের উদ্দেশ্যে নিয়মিত হামলা চালিয়ে আসছে, যা বর্তমান সরকারের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। (সূত্র: আল জাজিরা)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।