ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিউমোনিয়া: লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৩৯:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
নিউমোনিয়া: লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি প্রতীকী ছবি- ( সংগৃহীত)
নিউমোনিয়া একটি ফুসফুসের সংক্রমণ, যা শিশু থেকে বয়স্ক যে কারোই হতে পারে। এই সংক্রমণের ফলে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ সৃষ্টি হয় এবং সেখানে তরল বা পুঁজ জমতে পারে। ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
নিউমোনিয়ার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, কাশি (কফসহ বা শুকনো), শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঠান্ডা লাগা ও অতিরিক্ত ঘাম। শিশুদের ক্ষেত্রে দ্রুত শ্বাস নেওয়া, খেতে না চাওয়া বা অবসন্নতা দেখা দিতে পারে। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকেরা জানান,ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকর। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও প্রচুর তরল গ্রহণ রোগ থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হতে পারে।
নিউমোনিয়া প্রতিরোধের ক্ষেত্রে নিয়মিত হাত ধোয়া, ধূমপান পরিহার এবং বায়ুদূষণ থেকে দূরে থাকা ইত্যাদি প্রয়োজন। এগুলো ফুসফুসকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।