ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নিরাপত্তা অজুহাতে আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৫:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৫:৪২:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
নিরাপত্তা অজুহাতে আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ছবি: সংগৃহীত

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি প্রশাসন। বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের এক জরুরি বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে আল আকসা প্রাঙ্গণে কোনো ধরনের গণ-জমায়েত বা জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

 

​ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জেরুজালেমের পুরান শহরের (Old City) সব পবিত্র ধর্মীয় স্থান জনসাধারণের জন্য বন্ধ থাকবে। আল আকসা মসজিদের পাশাপাশি ইহুদিদের পবিত্র ‘ওয়েস্টার্ন ওয়াল’ এবং খ্রিস্টানদের ‘চার্চ অব দ্য হোলি সেপালকার’-এ কোনো ইবাদতকারী বা পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। মূলত আঞ্চলিক উত্তজনা বৃদ্ধির ফলে সম্ভাব্য যেকোনো ধরনের বিক্ষোভ বা সংঘাত এড়াতেই এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

​ঐতিহাসিকভাবে, ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম দখলের মাধ্যমে আল আকসা প্রাঙ্গণের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকলেও এর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা জর্ডানের ওয়াকফ কমিটির মাধ্যমে পরিচালিত হয়। তবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তজনা এই অঞ্চলে এক নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি করেছে। মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র এই স্থানে নামাজ আদায়ে বাধা দেওয়ার বিষয়টি ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(সূত্র: আল জাজিরা)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।