ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন : ভূমি প্রতিমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:১৪:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন : ভূমি প্রতিমন্ত্রী জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। তিনি বলেন, স্বাধীন মত প্রকাশের জন্যই আমাদের ১৭ বছরের লড়াই ছিল। জুলাই গণঅভ্যুত্থ্যান ছিল যাতে মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে মত প্রকাশ করতে পারে, যে কোনো আদর্শ বিশ্বাস করতে পারে, যেটা দেশের স্বার্থের পরিপন্থী নয়। আজকে সেদিন এসেছে।
 
তিনি গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক সম্প্রীতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরের নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের আহ্বায়ক রেজা রহমান রিজাউর রহমান।
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ একটি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করেছে। অর্থাৎ তাদের সেবক নির্বাচিত করেছে। এই সরকার যেন পুরোটা মেয়াদে জনগণের সেবক হিসেবে থাকতে পারে, মানুষের কাজ করতে পারে, জনগণের পক্ষে কথা বলতে পারে, জনগণের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেখান থেকে নিজেদেরকে আরো উন্নত করতে পারে; সরকারের একজন ক্ষুদ্র অংশ হিসেবে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া চাই।
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব সুলতানুল আরেফিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মূখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।