হরমুজ প্রণালি যৌথ নিয়ন্ত্রণের ইঙ্গিত ট্রাম্পের, ইরানে বড় পরিবর্তনের আভাস
- আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০১:৫৫:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০১:৫৫:০২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
সোমবার (২৩ মার্চ) সিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই জলপথটি তিনি এবং ইরানের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ) যৌথভাবে নিয়ন্ত্রণ করবেন। ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আলোচনার অগ্রগতির প্রেক্ষিতে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট কেইটলান কলিন্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরানের সাথে চলমান আলোচনার গতি সন্তোষজনক এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে স্বল্প সময়ের মধ্যেই প্রণালিটি উন্মুক্ত হবে। যৌথ শাসনের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যৎ আয়াতুল্লাহর সাথে মিলে এই অঞ্চলটি পরিচালিত হবে। ট্রাম্পের মতে, সাম্প্রতিক সংঘাতের ফলে ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে এক ধরনের 'স্বয়ংক্রিয় শাসনব্যবস্থা পরিবর্তন' ঘটছে। আলোচনারত ইরানি প্রতিনিধিদের 'যুক্তিবাদী ও দৃঢ়চেতা' হিসেবে অভিহিত করে তিনি জানান, দেশটির অভ্যন্তরীণ পর্যায়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তিদের সাথেই শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।