ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

জায়গা নিয়ে বিরোধ : চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

জায়গা নিয়ে বিরোধ : চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪০:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
জায়গা নিয়ে বিরোধ : চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন জায়গা নিয়ে বিরোধ : চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৪০)। তিনি স্থানীয় লোকমানের স্ত্রী ও মরহুম আবু বক্করের পুত্রবধূ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে পারিবারিক জায়াগ নিয়ে বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর।
 
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।”
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন তা চরমে পৌঁছালে এ মর্মান্তিক পরিণতি ঘটে।
 
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।