ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইনজেকশনের বদলে ট্যাবলেটে ইনসুলিন? জাপানে নতুন গবেষণায় আশার আলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১২:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১২:৩৬:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ইনজেকশনের বদলে ট্যাবলেটে ইনসুলিন? জাপানে নতুন গবেষণায় আশার আলো সংগৃহীত ছবি
 

জাপানে পরিচালিত এক নতুন বৈজ্ঞানিক গবেষণায় ডায়াবেটিস চিকিৎসায় সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ভবিষ্যতে ইনসুলিন ইনজেকশনের বদলে ট্যাবলেট আকারে গ্রহণের পথ উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
 

দীর্ঘদিন ধরে ইনসুলিনকে মুখে খাওয়ার ট্যাবলেট হিসেবে ব্যবহারের চেষ্টা চললেও মানবদেহের পরিপাকতন্ত্র বড় বাধা হয়ে ছিল। পাকস্থলীর এনজাইম ইনসুলিনকে ভেঙে ফেলার কারণে এটি কার্যকরভাবে রক্তপ্রবাহে পৌঁছাতে পারে না। পাশাপাশি অন্ত্রে ইনসুলিন শোষণের কার্যকর প্রাকৃতিক পদ্ধতির অভাবও এই প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।
 

এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। তাদের ব্যবহৃত ‘ডিএনপি পেপটাইড’ নামের বিশেষ সাইক্লিক পেপটাইড ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে ইনসুলিনকে নিরাপদে রক্তপ্রবাহে পৌঁছাতে সহায়তা করে।
 

গবেষণায় দুটি আলাদা কৌশল প্রয়োগ করা হয়—একটিতে ইনসুলিনের সঙ্গে পেপটাইডটি মিশিয়ে দেওয়া হয় এবং অন্যটিতে রাসায়নিকভাবে ইনসুলিন ও পেপটাইডকে যুক্ত করা হয়। উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। পরীক্ষাগারে ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমাতে এই পদ্ধতি সফল হয়েছে।
 

এ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইনসুলিনের শোষণ ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি। নতুন প্রযুক্তিতে প্রায় ৩৩ থেকে ৪১ শতাংশ পর্যন্ত শোষণ নিশ্চিত হয়েছে, যা পূর্ববর্তী প্রচেষ্টার তুলনায় অনেক বেশি। ফলে তুলনামূলক কম মাত্রার ইনসুলিন ব্যবহার করেই কার্যকর ফল পাওয়া সম্ভব হচ্ছে।
 

গবেষণার ফলাফল ‘মলিকিউলার ফার্মাসিউটিক্যালস’ জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে থাকলেও গবেষকরা বড় প্রাণীর ওপর পরীক্ষা শুরু করেছেন। পরবর্তী ধাপে মানবদেহে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
 

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পদ্ধতি আরও সহজ, আরামদায়ক এবং কম কষ্টসাধ্য হয়ে উঠবে, যা বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।