ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুখস্থ নয়, সামগ্রিক বিকাশেই প্রকৃত শিক্ষা: পরিবেশমন্ত্রী মিন্টু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:০৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:০৯:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
মুখস্থ নয়, সামগ্রিক বিকাশেই প্রকৃত শিক্ষা: পরিবেশমন্ত্রী মিন্টু ছবি: সংগৃহীত

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল মুখস্থনির্ভর পাঠ নয়, বরং ব্যক্তি মানুষের মানসিক, সামাজিক ও আত্মিক বিকাশ—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, শুধু বই মুখস্থ করে অর্জিত জ্ঞান প্রকৃত জ্ঞান নয়; এর জন্য শারীরিক ও মানসিক শক্তির বিকাশ সমানভাবে প্রয়োজন।
 

শনিবার (২ মে) ফেনীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষার সঙ্গে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
 

মন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ এখনও গান, নাটক বা খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করেন না, যা একটি ভ্রান্ত ধারণা। তার মতে, এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নতুন কুঁড়ি’ উদ্যোগকে তিনি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
 

‘ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন এবং মুন্সি রফিকুল আলম মজনু। এছাড়া স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরাও এতে অংশ নেন।
 

অনুষ্ঠানে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাহমিদা হক।
 

প্রসঙ্গত, দেশে সাম্প্রতিক সময়ে শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।