ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

একই দিনে যুক্তরাষ্ট্রের বি-৫২ ও রাশিয়ার টু-২২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৯ বার পঠিত
একই দিনে যুক্তরাষ্ট্রের বি-৫২ ও রাশিয়ার টু-২২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ সংগৃহীত ছবি
 

স্নায়ুযুদ্ধের দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান একই দিনে পৃথক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর রাশিয়ার সাইবেরিয়ার ইর্কুটস্ক অঞ্চলে একটি টু-২২এম৩ বোমারু বিমান বিধ্বস্ত হয়, তবে ক্রুরা সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে যান।
 

মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, উড্ডয়নের পরপরই রানওয়ে স্পর্শ করার মুহূর্তে বিমানটি আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। এডওয়ার্ডস ঘাঁটির কর্নেল জেমস হেইস জানান, বিমানটি রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক মিশনে ছিল। নিহতদের মধ্যে সরকারি বেসামরিক কর্মকর্তা, ঠিকাদার ও সামরিক সদস্য ছিলেন। বিমান নির্মাতা বোয়িং নিশ্চিত করেছে তাদের দুজন কর্মীও নিহতদের মধ্যে রয়েছেন। দুর্ঘটনার ধ্বংসাবশেষ একটি ফুটবল মাঠের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ঘাঁটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
 

রাশিয়ার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঙ্গারা নদীর তীরের কাছে কামেঙ্কা গ্রামের কাছে বিমানটি ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ক্রু সদস্যরা আগেই প্যারাস্যুটে বেরিয়ে আসেন এবং কেউ হতাহত হননি। বিমানটিতে কোনো লাইভ অস্ত্রও ছিল না বলে জানানো হয়েছে।
 

দুটি বিমানই স্নায়ুযুদ্ধের দুই পরাশক্তির সামরিক মেরুদণ্ড হিসেবে এখনো সচল। বি-৫২ প্রায় ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহন করতে সক্ষম এবং জ্বালানি ছাড়াই ৮ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিতে পারে। অন্যদিকে রুশ টু-২২এম৩ সুপারসনিক এই বিমানটি হাইপারসনিক 'কিনঝাল' মিসাইল বহনে সক্ষম এবং রাশিয়া এটি ইউক্রেন ও সিরিয়ায় ব্যবহার করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।