ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো ও তামবভে নিহত ৮, আগুনে পুড়ল গুদাম

দূরপাল্লার ড্রোন হামলায় গুদাম ও তেল ডিপোতে আগুন, আহত প্রায় ৬০ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:০৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০২:০৭:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো ও তামবভে নিহত ৮, আগুনে পুড়ল গুদাম সংগৃহীত ছবি
 

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। হামলার ফলে একটি তেল ডিপো এবং অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একাধিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল মস্কোর আকাশ। দুই অঞ্চলে প্রায় ৬০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
 

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এসব পালটা অভিযান চালানো হচ্ছে। ইউক্রেন এ ধরনের অভিযানে দূরপাল্লার হামলা কৌশল ব্যবহার করছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল, যা জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছিল।
 

সর্বশেষ হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে রাতের শিফটে কর্মরত আটজনের মৃত্যু হয় এবং গুদাম দুটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
 

ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম এক বিবৃতিতে বলেন, এটি প্রতিষ্ঠান এবং দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি রাত। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
 

শনিবার সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল। মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে ড্রোন হামলায় সাতজন রাতের শিফটের কর্মী নিহত হয়েছেন।
 

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একটি তেল ডিপো এবং ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামেও হামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে একজন পরে মারা যান। এলেকট্রোস্টাল এলাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম চালানো হয় এবং তামবভ অঞ্চলের আগুন পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। এলেকট্রোস্টালের একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এক রাতেই মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ইউক্রেনীয় ড্রোন পাঠানো হয়েছিল। তার তথ্য অনুযায়ী, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোমুখী মোট এক হাজার ৮৯২টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।