ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চুরির ঘটনা ও জাল জামিনের ঘটনা ধামাচাপা দিতে ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে

গোদাগাড়ীতে চুরির মামলা তুলে নিতে চাপ ও ১৫ লাখ টাকা লেনদেনের জেরে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১১:৪২:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
চুরির ঘটনা ও জাল জামিনের ঘটনা ধামাচাপা দিতে ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে ছবি: সংগৃহীত
হাবীব জুয়েল, রাজশাহী :

রাজশাহী মহানগরীর তেরোখাদিয়েয়া এলাকার পরিবহন ও ইলে।‌ম্পকট্রনিকস ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী রাসেলসহ স্থানীয় বাসিন্দারা।
 
ঘটনাসুত্রে জানা যায়, ব্যবসায়ী রাসেলের গ্রামের বাড়িতে গত ০৯/০৭/২০২৯ তারিখে রাত ১০ টার দিকে ফ্রিজ, টিভি এসি চুরি হয়। এরই পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানায় চুরির মামলা দ্বায়ের হয়, যার মামলা নং - ২৮ তারিখ - ১১/০৭/২০২৬।
 
আর এরই মধ্যে কয়েকজন চোর ধরা পড়লে নির্দিষ্ট ২/৩ জন চোরের পক্ষ হয়ে একাধিকবার ফোন কল করে ব্যবসায়ী রাসেলকে চুরির মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকেন এডভোকেট সালাউদ্দিন । এক পর্যায়ে  এডভোকেট সালাউদ্দিন রাসেলকে দেখে নেয়ার হুমকি দেন এবং তারপর থেকেই বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাক্তিকে দিয়ে সোস্যাল মিডিয়ায় অপ্প্রচার চালান এডভোকেট সালাউদ্দিন।
 
রাসেলের স্থানীয় বাড়ি গোদাগাড়ী উপজেলায়। কিন্তু ২০১৬ সালে বিএনপি সমর্থন করার কারনে স্থানীয় আওয়ামী নেতাদের যোগসাজসে রাসেলকে মাদক মামলায় ফাঁসিয়ে জামিন করে দেয়ার নাম করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন গোদাগাড়ীর আইনজীবী সালাউদ্দিন। মূলত এই ১৫ লক্ষ টাকা রাসেল এডভোকেট সালাউদ্দিনের কাছে দাবি করলে রাসেলের নামে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন অপ্প্রচার চালাতে শুরু করেছেন তিনি।
 
এদিকে রাসেলের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী মহানগরীর রেলগেটে অবস্থিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী। বিসমিল্লাহ এন্টারপ্রাইজে টিভি ফ্রিজ এসি সহ ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়।  রাসেল বিসমিল্লাহ রিয়েল ষ্টেটেরও স্বত্তাধিকারী । রাসেল বর্তমানে ৪ টি ট্রাকের মালিক। রাসেলের বাবা একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। সে সূত্রানুসারে পৈত্রিক সম্পত্তির মালিক হন রাসেল। আর সেখান থেকেই পরিবহন ও ইলেকট্রনিকস ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন।
 
স্থানীয় বাসিন্দারা জানান এডভোকেট সালাউদ্দিন আনুমানিক ২০১৮ সালের দিকে প্রতারনা করে জাল জামিনের করে দেওয়ার কারনে তাকে কারাগারে পাঠায় রাজশাহীর আদালত। এছাড়াও সাবেক সরকারের সময় এমপি ফারুক চৌধুরীর মাধ্যমে এডভোকেট সালাউদ্দিন তার স্ত্রীকে শারমিনকে গোদাগাড়ী কলেজে চাকুরী নিয়ে দেন। তাছাড়াও ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট এই আইনজীবী বিভিন্ন নিরীহ মানুষকে ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা জামিন বানিজ্য করেছেন বলে জানিয়েছে রাজশাহী আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী কর্মকর্তা।
 
তবে রাজশাহী অঞ্চলের অভিজ্ঞ মহলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা মনে করছেন, রাসেলের মত একজন ব্যবসায়ীকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তার মান-সম্মান ক্ষুন্ন করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে। অবিলম্বে সোশ্যাল মিডিয়ায় প্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।