ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মেহেরপুরের গাংনীতে দুটি বসতবাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে রাতের অন্ধকারে দুটি বাড়ির মূল ফটকের সামনে বোমা সদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:৩৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:৩৫:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে দুটি বসতবাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে কালো কস্টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার সকাল সাড়ে ৭টায় কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে সেগুলো উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন।
 
কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো কস্টটেপে মোড়ানো দুটি বোমার সাদৃশ্য বস্তু দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
এমদাদুল হকের ছেলে হোসেন আলী বলেন, “সকালে বাড়ির লোকজন বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করেন।”
 
তিনি বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা আমরা জানি না।”
 
এসআই মো. আব্দুল করিম বলেন, “উদ্ধার করা বস্তু দুটি নিষ্ক্রিয় করতে থানায় এনে বালতির পানিতে চুবিয়ে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
 
বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
 
ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলছেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।