ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আলোচনায় সমাধান না হলে প্রয়োজনে আঙুল বাঁকা করতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী

অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, তারুণ্যের সাহসিকতা থাকলেও অভিজ্ঞতার ঘাটতি রয়ে গেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৪:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
আলোচনায় সমাধান না হলে প্রয়োজনে আঙুল বাঁকা করতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
আলোচনায় সমাধান না হলে প্রয়োজনে আঙুল বাঁকা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। তবে আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আঙুল বাঁকা করতেও আমরা প্রস্তুত।’
 
এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এখন অনেকে সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অশ্লীল বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দূষিত পরিবেশ সৃষ্টি করছেন অনেকে।’
 
তরুণ রাজনীতিকদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারুণ্যের মধ্যে সাহসিকতা থাকতে পারে, তবে অভিজ্ঞতার ঘাটতিও থাকে। যারা এটি উপলব্ধি করে না, তাদের ধ্বংস অনিবার্য।’
 
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বেগম জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে যেসব শিশু বড় হয়েছে, তারাই ২০২৪ সালের আন্দোলনে যোগ দিয়েছে। এতে আমরা আজ অনেক আনন্দিত।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।