হুথি অবরোধেও বাব আল-মান্দেবে নির্বিঘ্নে চলেছে চীন-সংশ্লিষ্ট ২২টি জাহাজ
লোহিত সাগরের উত্তেজনার মধ্যেও চীনা বাণিজ্যিক নৌ চলাচলে ব্যতিক্রমী চিত্র
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
লোহিত সাগরে হুথিদের সামুদ্রিক অবরোধের মধ্যেও ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চীন-সংশ্লিষ্ট ২২টি বাণিজ্যিক জাহাজ বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে সৌদি আরবের বন্দরে পৌঁছেছে। এ সময় জাহাজগুলোর কোনোটিই হামলার শিকার হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড (Windward)।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডওয়ার্ডের বিশ্লেষণে লোহিত সাগরে চীন-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য দৃশ্যমানভাবে ‘ভিন্নধর্মী প্রবেশাধিকার নীতি’ (Differential Access Rules) কার্যকর থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একই সময়ে হুথিরা চারটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকেই এ ধরনের হামলা বেড়েছে।
উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। তাদের তথ্য অনুযায়ী, হংকংয়ের পতাকাবাহী প্রায় ৩৩৩ মিটার দীর্ঘ একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (VLCC) ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে। পুরো যাত্রাপথে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) চালু রাখে এবং গন্তব্যের তথ্য হিসেবে ‘CHINESE CREW / OWNER’ সম্প্রচার করে।
জাহাজটি ২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ইরাকের আল বাসরাহ অয়েল টার্মিনাল থেকে প্রায় ২১ লাখ ৪০ হাজার ব্যারেল বাসরাহ মিডিয়াম অপরিশোধিত তেল বোঝাই করে। এর ঘোষিত গন্তব্য ছিল সিঙ্গাপুর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।