হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি
জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণে কাজ করছেন দুই দেশের বিশেষজ্ঞরা; তবে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ নয়।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:৫৯:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১১:৫৯:০৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২১ বার পঠিত
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
দুই দেশের মধ্যে শিগগিরই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই এই আলোচনার মূল লক্ষ্য।
তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
আরাগচির ভাষায়, এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণসংক্রান্ত একটি কৌশলগত আলোচনা। তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় যুক্ত রয়েছেন। এ বিষয়ে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: জিও নিউজ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।