ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি

টানা ৫২ দিন ধরে চলা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন; জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে ইউরোপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৭ বার পঠিত
ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ছবি সংগৃহীত
ভয়াবহ তাপদাহে বিপর্যস্ত ফ্রান্সে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশটির জাতীয় জনস্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় ৭ হাজার ৩০৭ জন বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৯৪৭ সালে তাপমাত্রার তথ্য সংরক্ষণ শুরু করার পর এবারই দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৫২ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
 
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ বছর দেশটিতে তিন দফায় তীব্র তাপপ্রবাহ হানা দিয়েছে। প্রথম দফায় ১৭ থেকে ৩০ জুনের মধ্যে ৫ হাজার ৭৬৪ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। দ্বিতীয় দফায় ২ থেকে ২২ জুলাইয়ের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ২৪৩ জন। এছাড়া মে মাসের শেষ দিকে হওয়া অকাল তাপদাহে প্রায় ৩০০ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মৃত্যুর প্রায় ৭৫ শতাংশই ঘটেছে ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের মধ্যে। তবে ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যেও গরমজনিত অসুস্থতা ও মৃত্যুর উচ্চ হার লক্ষ্য করা গেছে। যদিও এই মৃত্যুগুলো সরাসরি তাপপ্রবাহের কারণে কি না, তা নিশ্চিত করতে আরও বিশদ বিশ্লেষণ চলছে। চূড়ান্ত প্রতিবেদনটি আগামী শরতে প্রকাশ করা হবে।
 
তাপপ্রবাহের স্থায়িত্বের দিক থেকে ২০২৬ সাল আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০২২ সালে ৩৩ দিন এবং ২০০৩ সালে ২২ দিন তাপপ্রবাহ স্থায়ী হয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দিনে। গত ২৪ ও ২৫ জুন ফ্রান্সের মূল ভূখণ্ডে গড় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে নতুন জাতীয় রেকর্ড।
 
কেবল ফ্রান্স নয়, পুরো পশ্চিম ইউরোপই এবার ইতিহাসের উষ্ণতম সময় পার করছে। এই চরম আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে এবং বনাঞ্চলে লণ্ডভণ্ড করা দাবানল ছড়িয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন এমন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।
 
সূত্র: এএফপি ও ফ্রান্স২৪

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।