ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মধ্য আফ্রিকায় স্বর্ণের খনি ধসে নিহত শতাধিক

ক্যামেরুন সীমান্তের কাছে জাবোয়ে এলাকায় ভয়াবহ ধস; ধ্বংসস্তূপে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১১:২৩:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮৬ বার পঠিত
মধ্য আফ্রিকায় স্বর্ণের খনি ধসে নিহত শতাধিক ছবি: সংগৃহীত
জীবিকার তাগিদে মাটির গভীরে নেমেছিলেন শত শত মানুষ। স্বর্ণ খুঁজে জীবিকা নির্বাহের সেই খনিই মুহূর্তের মধ্যে পরিণত হলো অকাল মৃত্যুপুরীতে। আফ্রিকা মহাদেশের মধ্যভাগের দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি সোনার খনিতে ভয়াবহ এ ধসে অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন।
 
গত মঙ্গলবার (১৮ আগস্ট) ক্যামেরুন সীমান্তবর্তী জাম্বোয়ে এলাকার ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ভূগর্ভস্থ একাধিক সুড়ঙ্গ ধসে পড়ার পর চাপা পড়েন সেখানে কর্মরত শ্রমিকেরা।
 
ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রাণ কার্যক্রমে জড়িত রেড ক্রসের স্বেচ্ছাসেবক জার্ভাইস গানাগোরোহ। 
 
স্থানীয় একটি খনি সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। একাধিক স্থানীয় সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকেও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
 
দেশটির বাবুয়া শহরের সরকারি কৌঁসুলির মতে, শ্রমিকরা যে কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে কাজ করছিলেন, সেগুলো ধসে পড়ায় এবং ওপর থেকে মাটির ঢিবি নিচে থাকা মানুষের ওপর ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
বাবুয়া শহরের সরকারি কৌঁসুলির বরাতে জানা গেছে, খনি শ্রমিকরা যখন মাটির নিচে একাধিক সুড়ঙ্গে কাজ করছিলেন, ঠিক তখনই সুড়ঙ্গগুলো ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটির একটি বিশাল ঢিবি হঠাৎ ধসে নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। তল্লাশি চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বুধবার বাবুয়া শহরের স্থানীয় জনপ্রতিনিধি লরেন্ট এনগন বাবা বার্তাসংস্থাকে এএফপিকে বলেন, ‘উদ্ধারকাজ চলায় এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা কঠিন।’
 
সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটায় প্রতিবেশী দেশ ক্যামেরুনও সহায়তার হাত বাড়িয়েছে। ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় গভর্নর গ্রেগোয়ার মভোঙ্গো জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধারকাজ জোরদারে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।