ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সিরিয়ার ফেরায় কি কমছে মার্কিন আধিপত্য?

১২ বছর পর সিরিয়ার প্রত্যাবর্তনকে আঞ্চলিক কূটনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৫:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৫:৪৬:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২২ বার পঠিত
সিরিয়ার ফেরায় কি কমছে মার্কিন আধিপত্য? ছবি সংগৃহিত
দীর্ঘ ১২ বছর বিচ্ছিন্ন থাকার পর ২০২৩ সালে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। বাশার আল আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়নি। ওয়াশিংটন সে সময় স্পষ্ট জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার আরব লীগে ফিরে আসার যোগ্যতা রয়েছে বলে তারা মনে করে না।

২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর তা গৃহযুদ্ধে রূপ নেয়। সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আসাদবিরোধী অবস্থান নেয়। একই সময়ে সিরিয়া সরকারকে সামরিক ও রাজনৈতিকভাবে সমর্থন দেয় ইরান ও রাশিয়া। ২০১৫ সালে রাশিয়ার সরাসরি সামরিক হস্তক্ষেপের পর আসাদ বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সক্ষম হয়।

গৃহযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসবিরোধী সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি আসাদবিরোধী গোষ্ঠীগুলোকেও বিভিন্নভাবে সহায়তা করে। ২০১৮ সালে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলাও চালায়। তবে দীর্ঘ সংঘাতের পরও আসাদ সরকার ক্ষমতায় টিকে থাকায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ধীরে ধীরে দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেয়। সৌদি আরব ও ইরানের সম্পর্ক পুনঃস্থাপনসহ আঞ্চলিক কূটনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর যোগাযোগও বাড়তে থাকে।

শেষ পর্যন্ত ২০২৩ সালের মে মাসে আরব লীগ সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করে। সিরিয়ার প্রত্যাবর্তনকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলেন বিশ্লেষকরা। তাদের মতে, ওয়াশিংটনের আপত্তি সত্ত্বেও আরব দেশগুলোর দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ আঞ্চলিক দেশগুলোর নিজেদের স্বার্থ ও কূটনৈতিক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার প্রবণতা তুলে ধরে। তবে বর্তমান পরিস্থিতি ২০২৩ সালের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় চলে যান। এরপর সিরিয়ায় নতুন রাজনৈতিক রূপান্তর শুরু হয় এবং দেশটি বর্তমানে আহমেদ আল শারার নেতৃত্বে একটি অন্তর্বর্তী ব্যবস্থার মধ্য দিয়ে এগোচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।