ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শ্রীনগর বিমানবন্দরে খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ডকিং সিস্টেমের খুঁটিতে ইন্ডিগোর ফ্লাইটের ধাক্কা, আহত হননি কেউ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
শ্রীনগর বিমানবন্দরে খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের ছবি: সংগৃহীত

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ইন্ডিগোর একটি বিমান ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের ধাতব খুঁটিতে ধাক্কা দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও এতে বিমানের কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
 

নভি মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ ফ্লাইটটি সকাল ৯টা ২ মিনিটে বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্ক করার সময় খুঁটিতে আঘাত করে। বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এনওজি।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অবতরণের পর পার্কিংয়ের সময়ই বিমানটি ডকিং সিস্টেমের খুঁটিতে আঘাত করে। ঘটনার পর প্রকাশিত ছবিতে ধাতব খুঁটিটি একদিকে বেঁকে থাকতে দেখা যায়।
 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে বিমান থেকে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।