ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আরামকোসহ সৌদির বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের

জিজানের আরামকো স্থাপনায় নতুন হামলার দায় নিল হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
আরামকোসহ সৌদির বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হুতিদের ছবি—সংগৃহীত।

জিজানে আরামকোর তেল স্থাপনায় নতুন হামলার পর সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ।

 

সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলার দায় প্রথমে কোনো পক্ষ স্বীকার না করলেও মঙ্গলবার হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ হামলার দায় নেওয়ার কথা জানিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসও জানিয়েছে, জিজানের আরামকো স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। 
 

ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত জিজান সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। শহরটিতে এর আগেও হুতিদের হামলার ঘটনা ঘটেছে। জিজানে সৌদি আরামকোর একটি বড় তেল শোধনাগার রয়েছে, যার দৈনিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪ লাখ ব্যারেল। 
 

গত মাসেও জিজানে আরামকোর স্থাপনায় হামলা হয়েছিল। ওই ঘটনায় স্থাপনাটির উৎপাদন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে। তবে সৌদি আরামকোর পক্ষ থেকে বলা হয়েছিল, ওই হামলার কারণে কোম্পানির কার্যক্রম বা আর্থিক অবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি।
 

ইরান সমর্থিত হুতিরা গত জুলাইয়ে সৌদি আরবের লোহিত সাগরের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পর রিয়াদের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়ে। এরপর কয়েক সপ্তাহে সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। আগস্টেও জিজানের আরামকো শোধনাগারে হামলার দাবি করেছিল হুতিরা। 
 

সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে এবং হুতিদের বিরুদ্ধে আরব জোটের নেতৃত্ব দেয়। ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত দেখা যায়নি। তবে চলতি বছরের জুলাই থেকে আবারও উত্তেজনা ও হামলা বেড়েছে। 
 

এদিকে মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন শহরে হুতিদের হামলায় ৭৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির দাবি, হামলায় বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।