ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার মোদি-জিনপিং বৈঠক

সীমান্ত উত্তেজনার দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে প্রায় সাত বছর পর ভারতের মাটিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার মোদি-জিনপিং বৈঠক ছবি: সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রায় সাত বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন। সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের টানাপোড়েনের পর এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতেই তার এই সফর।
 
ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করবেন মোদি।
 
মোদি ও শির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে। তার আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সামরিক অচলাবস্থা শেষ করার বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। গত আগস্টে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া বিশকেকে এসসিও সম্মেলনের বার্ষিক পারিবারিক ছবির সময়ও দুজনকে সংক্ষিপ্ত কথাবার্তা বলতে দেখা গিয়েছিল।
 
২০১৯ সালের অক্টোবরের পর এই প্রথম ভারতে পা রাখছেন শি জিনপিং। সেবার তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এর মাত্র ছয় মাস পর লাদাখ সেক্টরে চীনা সেনা অনুপ্রবেশকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্ক গত ছয় দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।