ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নাইন ইলেভেনের স্মরণানুষ্ঠানে নিউইয়র্কে গেলেন না ট্রাম্প

গ্রাউন্ড জিরোর বদলে পেন্টাগনে শ্রদ্ধা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
নাইন ইলেভেনের স্মরণানুষ্ঠানে নিউইয়র্কে গেলেন না ট্রাম্প ছবি—সংগৃহীত।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজিত মূল স্মরণানুষ্ঠানে অংশ না নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে নিউইয়র্কের অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের স্বজনদের কয়েকজন সৌদি আরব এবং সৌদি রাজপরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেছেন।

 

নাইন ইলেভেনের হামলায় মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন। তাঁদের অধিকাংশই নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রাণ হারান। ছিনতাই করা উড়োজাহাজ দিয়ে চালানো ওই হামলা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে।
 

হামলার পর যুক্তরাষ্ট্র তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে এবং পরবর্তী বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। ট্রাম্প তাঁর বর্তমান ইরান সংঘাতকে সেই সময়ের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।
 

পেন্টাগনে দেওয়া বক্তব্যে ট্রাম্প ২৫ বছর আগে নিহতদের স্মরণে নেওয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁদের কখনো ভুলে যাওয়া হবে না এবং বর্তমান লড়াইয়ে যুক্তরাষ্ট্র জয় অর্জনের জন্যই এগিয়ে যাচ্ছে।
 

এদিকে নিউইয়র্কের লোয়ার ম্যানহাটানের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্পের আগের চার জীবিত প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। তাঁরা হলেন জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, বিল ক্লিনটন ও জো বাইডেন। হামলার সময় প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
 

স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের পর শুরু হওয়া স্মরণানুষ্ঠানে নাইন ইলেভেনের দিনের ঘটনাগুলো সময়ের ধারাবাহিকতায় স্মরণ করা হয়। নিহতদের নাম পড়ে শোনানো হয় এবং হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করতে ঘণ্টা বাজানো হয়।
 

সাধারণত এই স্মরণানুষ্ঠান রাজনীতিমুক্ত রাখা হয় এবং সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার রীতি নেই। তবে এবার নিহতদের স্বজনদের কয়েকজন নাম পাঠের সময় সৌদি আরবের সমালোচনা করেন। একই সঙ্গে সৌদি রাজপরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।