ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শাহবাগে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি

জাতীয় ঈদগাহ ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার; অসুস্থতাজনিত মৃত্যুর প্রাথমিক ধারণা পুলিশের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:৪৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:৪৯:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
শাহবাগে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

শাহবাগ থানা পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

এদিকে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।