ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়

২৩ সেপ্টেম্বর ফাতেহা ই ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:২১:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৭ বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নয় ছবি সংগৃহিত
পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে দিনটি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে। দেশের আকাশে শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম পালিত হবে।

এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বরের পরদিন বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা অবকাশের সুযোগ থাকছে। কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে চার দিনের ছুটি কাটাতে পারবেন। এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।

বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কিছুটা ভিন্ন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তাই দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছুটি নাও থাকতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।