ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

এনআইডি, সিমের মালিকানা ও কললিস্টের মতো গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অনলাইনে কেনাবেচার অভিযোগে মেহেদী হাসান নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব-১০।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৩৩:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ছবি: সংগৃহীত
নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেচাকেনার অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে RAB-১০। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 
ওই ফোনে বিভিন্ন ব্যক্তির গোপন তথ্য কেনাবেচা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে RAB।
 
শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
মেহেদী হাসান পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের ধরান্দী এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।
 
RAB জানায়, মেহেদী অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মোবাইল সিমের মালিকানা তথ্য, কললিস্ট, সর্বশেষ কলের লোকেশন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, টিআইএন এবং বিকাশ-নগদসহ বিভিন্ন ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। অর্থের বিনিময়ে বিভিন্ন উৎস থেকে এসব তথ্য সংগ্রহ করে পরে অধিক মূল্যে অন্যদের কাছে সরবরাহ করত বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে র্যাব।
 
অভিযানে মেহেদীর কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ এবং নগদ অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য পাওয়া যায়। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
 
RAB -এর ভাষ্য, মেহেদী ও তার সহযোগীরা ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বেআইনিভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ, স্থানান্তর ও সরবরাহের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
RAB-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ, কেনাবেচা ও সরবরাহ করা গুরুতর সাইবার অপরাধ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে RAB-১০-এর অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।