ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়: খুশু-খুযু অর্জনে করণীয়

নামাজে খুশু-খুযু অর্জন, নামাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং একাগ্রতা গড়ে তোলার কিছু গুরুত্বপূর্ণ উপায় জেনে নিন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৪৮:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৯ বার পঠিত
নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়: খুশু-খুযু অর্জনে করণীয় প্রতীকী ছবি : সংগৃহীত
সংগৃহীত: হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে বিসমিল্লাহির রহমানির রহীম নামাজ ফরজ ইবাদত। তাই নামাজের প্রতি অনীহা বা অমনোযোগিতার কারণে নামাজে অবহেলা করা কোনোভাবেই সমীচীন নয়। বরং নামাজের প্রতি যত্নশীল হওয়া, সময়মতো তা আদায় করা এবং খুশু-খুযু অর্জনের জন্য প্রয়োজনীয় উপায় অবলম্বন করা জরুরি। নামাজের প্রতি ভালোবাসা ও একাগ্রতা অর্জনের জন্য নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে—

প্রথমত,
নামাজের গুরুত্ব ও ফজিলত অন্তরে জাগ্রত রাখতে হবে। নামাজে যে সূরা ও আয়াতগুলো পড়া হয়, সেগুলোর অর্থ ও মর্ম বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এছাড়া কুরআনের প্রতি আমাদের যে ভালোবাসা আছে, তাকেও নামাজের সঙ্গে সম্পৃক্ত করা উচিত।

দ্বিতীয়ত, নামাজের আগে কিছুক্ষণ দুনিয়াবি চিন্তা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর অনুভূতি সৃষ্টি করতে হবে। ওযু যথাযথভাবে করা, নামাজের জন্য তাড়াহুড়ো না করা এবং ধীরস্থিরভাবে রুকু-সিজদা আদায় করা খুশু অর্জনে সহায়ক।

তৃতীয়ত, নামাজে মন অন্যদিকে চলে গেলে হতাশ হওয়া যাবে না। বরং যখনই মন অন্যদিকে চলে যাবে, তখন পুনরায় কিরাআত ও নামাজের প্রতি মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইনশাআল্লাহ একাগ্রতা বৃদ্ধি পাবে।

চতুর্থত, নিয়ত পরিশুদ্ধ রাখার জন্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। মানুষের প্রশংসা কিংবা অন্য কোনো পার্থিব উদ্দেশ্য যেন অন্তরে স্থান না পায়—এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার নিকট ইখলাস ও কবুলিয়তের জন্য দুআ করতে হবে।

রাসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
«وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ» অর্থ: আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। [সুনানুন নাসায়ী, ৩৯৪০]

এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
«أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ» অর্থ: বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, যখন সে সিজদারত থাকে। [সহিহ মুসলিম, ৪৮২]

সুতরাং নামাজকে কেবল একটি দায়িত্ব হিসেবে না দেখে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। বিশেষত সিজদার সময় আল্লাহ তাআলার নিকট নিজের প্রয়োজন ও দুর্বলতার কথা পেশ করার অভ্যাস করতে হবে। পাশাপাশি নিম্নোক্ত দুআটি বেশি বেশি পড়া উচিত—
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ অর্থ: হে আল্লাহ! আপনার যিকর, আপনার শুকর এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন।”

অতএব, নামাজে মন না বসার কারণে নামাজে অবহেলা করা যাবে না; বরং নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি খুশু-খুযু অর্জনের চেষ্টা ও আল্লাহ তাআলার নিকট দুআ করতে হবে। ইনশাআল্লাহ, এভাবে ধীরে ধীরে নামাজের প্রতি ভালোবাসা ও অন্তরের প্রশান্তি সৃষ্টি হবে।
واللهُ أَعْلَمُ بِالصَّوَابِ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।