ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইসরায়েল ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে

নিউইয়র্কে মার্কিন উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মিশনকে দূতাবাসে উন্নীত করা, রাষ্ট্রদূত নিয়োগ এবং বিনিয়োগ সুরক্ষা ও দ্বৈত কর প্রতিরোধ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৯:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ইসরায়েল ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে ছবি: সংগৃহীত
ইসরায়েল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে উভয় দেশের মিশনকে দূতাবাসে উন্নীত করা এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
 
বুধবার নিউইয়র্কে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
 
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়েও সম্মত হন। এর মধ্যে চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর আরোপ প্রতিরোধ—এই দুটি চুক্তি সম্পন্ন করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
 
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন তিন দেশের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে জানায়, মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা উভয় দেশের অভিন্ন স্বার্থে এবং এটি শান্তির অগ্রযাত্রাকে এগিয়ে নেবে।
 
দুই পক্ষ সরাসরি বিমান চলাচলও বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে উভয় দেশের বিমান পরিবহন সংস্থাগুলোর পরিচালিত সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনাও তারা নিশ্চিত করেছে।
 
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন এর ঠিক এক দিন আগে আব্রাহাম অ্যাকর্ডসের ষষ্ঠ বার্ষিকী পালিত হয়েছে। উদ্যোগটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে শুরু করেছিলেন। এর আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে যোগ দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।