সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:১৯:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:১৯:২৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৬ বার পঠিত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নতুন গঠিত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
গত দুই বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। এ প্রেক্ষাপটে বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সরকার এই নতুন পে কমিশন গঠন করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।