ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সম্ভাব্য নতুন হামলা হলে কঠোর ও ভিন্ন ধরনের আক্রমনের হুঁশিয়ারি IRGC-র

নতুন অস্ত্র ও কৌশল ব্যবহারের পাশাপাশি লক্ষ্যবস্তু নির্বাচনেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি); যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, যেকোনো ভুলের পরিণতি হবে অত্যন্ত বেদনাদায়ক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:১৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:১৭:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
সম্ভাব্য নতুন হামলা হলে কঠোর ও ভিন্ন ধরনের আক্রমনের হুঁশিয়ারি IRGC-র ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক মুখপাত্র সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলা হলে প্রতিরক্ষা ও পাল্টা হামলা, উভয় ক্ষেত্রেই ইরানের প্রতিক্রিয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। হোসেন মোহেব্বি আল-আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
 
তিনি দাবি করেন, ‘আমারা নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’ তিনি আরো বলেন, ‘ইরানের সামরিক কার্যক্রম এবার আগের তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। এই পরিবর্তন শুধু সামরিক কৌশলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে।
 
মোহেব্বি বলেন, ‘এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের পরিবর্তন।’
 
আইআরজিসির এই মুখপাত্র শুধু নতুন অস্ত্র ব্যবহারের ইঙ্গিতই দেননি, লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের লক্ষ্যবস্তুগুলোর মতো একই নয়। আমাদের নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনও হামলা করা হয়নি।’
 
তবে মোহেব্বি তার বক্তব্যে নির্দিষ্ট করে কোনো অস্ত্র, সামরিক অবস্থান বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করেননি। ফলে তার মন্তব্যকে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।
 
ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এমন দাবি ওঠার একদিন পর আইআরজিসির পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো। এর পাশাপাশি ইরানও সতর্ক করে বলেছে, ‘যেকোনো ভুলের ফলে বেদনাদায়ক হামলা হবে।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।